আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৩:০২ PM

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম।
বুধবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।”
কর্মসূচির বিস্তারিত জানিয়ে তিনি লেখেন, “আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত ও রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া রাতে এবং আগামীকাল সারাদিন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি চলবে সন্ত্রাসবিরোধী প্রতিরোধ হিসেবে।”
ডাকসুর ভিপি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে “দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার” আহ্বান জানাচ্ছি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে