বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দেশ ছাড়লেন সোহেল তাজ, গন্তব্য আমেরিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৪৮ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন। 

গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা ১১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আমেরিকার উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দরে অবস্থানকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “চেক-ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।” পরবর্তীতে রাত ৩টা ৩৪ মিনিটে বিমানের ভেতর থেকে সহযাত্রীদের সঙ্গে একটি সেলফিও প্রকাশ করেন।

আজ বুধবার সকাল ১০টা ৫৭ মিনিটে সোহেল তাজ দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, দোহায় পৌঁছেছি। ৩ ঘণ্টা ট্রানজিট শেষে ১৫ ঘণ্টার ফ্লাইট ইউএসএর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর ধরে যাতায়াত করছি। তখন এটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল। এখন এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও সেরা বিমানবন্দর।”

এর আগে মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুকে আমেরিকা যাত্রা সম্পর্কে একটি পোস্টে লিখেছিলেন, “মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়, কিন্তু খেলা একই থেকে যায়। আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়।”

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর আমেরিকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভ্রমণরোধ’-এর কারণে সোহেল তাজকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। সে সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল, তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে যেতে দেওয়া হয়নি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  দেশ   ছাড়ল   সোহেলতাজ   আমেরিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close