বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চাই না: তারেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজ জামায়াত ভোটাধিকার নিয়ে নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‍‍‍“তাদের পছন্দমত উপায়ে ছাড়া তারা ভোট হতে দেবে না। অর্থাৎ গণঅভ্যুত্থানে উত্থান বাংলাদেশকে তারা সুস্থ হতে দেবে না। ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিদিন বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মিটিং করছে। জামায়াতের হিন্দুস্তান আর লাহোরের অংশ সক্রিয় হয়েছে।”

এক বড় গায়েবের সঙ্গে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, “মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই নামে একটা কিছু খুব করে দাঁড় করানোর চেষ্টা বহু আগে থেকেই করে আসছে জামায়াত। যেমন, একজন ব্যক্তি দিয়ে বলালেন, রাজাকার শব্দ এখন সম্মানের। কত বড় জালিম এরা ভাবতে পারেন। আর একজন বক্তা দিয়ে যুক্তি দাঁড় করাল, ২৪ এসে গেছে, এখন আর ৭১ এর বয়ান চলবে না। এই যখন অবস্থা, মুক্তিযোদ্ধাদের লাগাতার অসম্মান, কলার ধরে টানাটানি, তখন নিজের মাঝে পাপবোধ জাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের গায়েব বানিয়ে দিয়েছে ইউনূস সরকার, এনসিপি ও জামায়াত।”

আমি মনে করি, লীগের চেয়ে জামায়াত হাজার গুণে অপরাধী। কারণ লাহোরের হেড কোয়ার্টার জামায়াত উল্লেখ করে তিনি আরো বলেন, “যেখানে শুরু করেছিলাম আমাকে যদি ফেভার নিতে বলা হয়, জামায়াত বা লীগ কোনটাকে বেছে নেব। দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছে স্বাধীনতার পরেও। আর আওয়ামী লীগ তো শুধু ক্ষমতা চেয়েছে। ক্ষমতা চাওয়ার অপরাধ দেশ বিক্রির চেয়ে বেশি নয়।”

জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না উল্লেখ করে তিনি বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানের হত্যার বিচার আমি অবশ্যই চাই, কিন্তু আসামি পক্ষের আইনজীবী জামায়াতের, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামায়াতের এমন ভুয়া বিচার আমি চাই না। আর সাংবাদিক পান্না ভাইকে যদি কথা বলার জন্য জেলে যেতে হয়, তাহলে জামায়াতের তিন প্রজন্মকে আজীবন জেলে থাকতে হবে।”

বাসে আগুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাম্প্রতিক বাসে আগুন লাগছে। এখানে দুটো ঘটনা ঘটতে পারে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারায় প্রতিবাদ হিসাবে এই আগুন লাগাতে পারে। আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না এমন গোষ্ঠী বাসে আগুন লাগিয়ে দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসাবে হাজির করতে পারে। কিন্তু সমাধান কী? এভাবেই জ্বলবে বাংলাদেশ?”

আমি মনে করি রাজনীতি একটি সামাজিক চুক্তি উল্লেখ করে তিনি বলেন, “যে চুক্তিতে পরাজিতকেও এডজাস্ট করতে হয়, সুস্থ হবার সুযোগ দিতে হয়। যারা যতটা অপরাধী সেটুকুকে বাদ দিয়ে নির্দোষদের রাজনীতির অধিকার দিতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আওয়ামী লীগ   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close