সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের (আকামা) মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। 

ওমানি সংবাদপত্র আথির-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি দেশটির ‘সিভিল স্ট্যাটাস আইন’-এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত জারি করেছেন।

এদিকে রেসিডেন্ট কার্ডের নবায়নের ফি হিসেবে প্রতি বছর জন্য ৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। কার্ড হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে পরিবর্তনের জন্য ২০ রিয়াল পরিশোধ করতে হবে বলে দেশটির নিরাপত্তা বিভাগ জানিয়েছে।

এর আগে, গত আগস্ট মাসে প্রবাসীদের জন্য রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দেয় ওমান সরকার।

তবে নতুন বিধিমালা অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ নির্ধারিত শর্ত ও মেয়াদকালের ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারবে। তবে প্রতি বছর নির্দিষ্ট ফি দিয়ে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   সুখবর   ওমান   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close