বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
১২ বছর পর উত্তোলন জামায়াত কর্মীর দেহাবশেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদালতের নির্দেশে কবর থেকে ১২ বছর পর জামায়াত কর্মী শাহাবুল ইসলামের লাশ (হাড়গোড়) তোলা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামায়াত কর্মী শাহাবুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত শেখ খিজির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একই ঘটনায় তার সঙ্গী মিজানুর রহমানও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক শাহাবুল ইসলাম মৃত্যু ঘোষণা করেন।
 
প্রায় সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হয় এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের উপস্থিতিতে কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় থানা পুলিশের একটি দল লাশের অংশবিশেষ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য প্রস্তুত করে।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. আব্দুল লতিফ বলেন, “লাশের অংশগুলো থানায় আনা হয়েছে এবং তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।”

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক লাশের অংশবিশেষ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এটি তদন্ত প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

এদিকে এমন ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   কর্মী   উত্তোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close