বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানমন্ডি ৩২ নম্বরে ব্যারিকেড দিয়ে পুলিশের তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:১৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যারিকেড দিয়ে তল্লাশি করছে। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি এলাকায় থানা পুলিশ গাড়ি আটকিয়ে তল্লাশি করছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) পুলিশকে তল্লাশি করতে দেখা যায়। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে এবং আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২সহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ‌এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে তল্লাশি করছে পুলিশ। ‌

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “নিরাপত্তা জনিত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি ৩২সহ ধানমন্ডি ২৭ নম্বর ও আবাহনী মাঠ এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে। সেখানে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।”

এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আগামী ১৩ নভেম্বর পুলিশসহ রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করে কমিশনার আরো বলেন, “একটি দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। তাই কোনো অঘটন ঘটলে তা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।”

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ধানমন্ডি   পুলিশ   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close