বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:১৯ AM আপডেট: ১২.১১.২০২৫ ২:৪৮ এএম

যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঝটিকা মিছিল করেছে একদল যুবক।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’ অবৈধ সরকার মানি না মানবো না, শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানের পাশাপাশি নানা স্লোগান দেয়।

যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে, ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। হাজী সুমন নিজেই তার ফেসবুকে এ মিছিলের ভিডিও শেয়ার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক ছিল। অনেকেই ছিলেন হেলমেট পরিহিত।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “সরকারবিরোধী মিছিলের ব্যাপারে কিছু জানা নেই।” তবে কারা কখন মিছিল করেছে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   যুবলীগ   মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close