সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা দিয়ে কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়ানোর যে খবর প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে দোষারোপ করে। লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কোনো পক্ষের দিকে ঝুঁকিনি। বাংলাদেশ সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।”

শেখ হাসিনার মামলার বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ এ বিষয়ে কিছু বললে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। কিছু ভারতীয় গণমাধ্যম এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে খবর প্রচার করছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র উপদেষ্টা   বাংলাদেশ   দিল্লি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close