প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ সংক্রান্ত তার বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তিনি এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় দেওয়া আমার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
মির্জা ফখরুল আরও বলেন, “আমি আমার বক্তব্যে শুধুমাত্র বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি জানিয়েছি যে, এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা বা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”
তিনি দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যের কারণে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাই সচেতন থাকুন।”