বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
শ্যামবাজারে ফায়ার সার্ভিসের অভিযান
কেমিক্যাল গোডাউন সিল, ৬ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৭:১০ PM

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় আবাসিক ভবনে অবৈধভাবে কেমিক্যাল মজুতের দায়ে একাধিক গুদামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে “এসকে ট্রেডার্স” নামের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।


মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করা, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে এ সাজা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। অভিযানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সালুর রহমান (ঢাকা-৫), মো. এনামুল হক (ঢাকা-১), ঢাকার চারজন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “অগ্নিনিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  শ্যামবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close