সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নওগাঁয় জেলা পুলিশের মাসিক ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম

নওগাঁ জেলা পুলিশের মাসিক ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

পরে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, অফিসার ও সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

বক্তব্যে তিনি কর্মকর্তাদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনগণের সঙ্গে শালীন আচরণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মানা, মানসম্মত চেকপোস্ট পরিচালনা, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রতিটি থানায় প্যারেড আয়োজনের নির্দেশ দেন।

মাস্টার প্যারেড সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  মাস্টার প্যারেড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close