বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইঁদুর নিধনের বৈদ্যুতিক ফাঁদে ২ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ২:৫৮ PM

ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখারবান্দা এলাকায় তৈয়ব মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহাদ (১৫) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজ হোসেনের ছেলে মো. জুবায়েদ (১৫)। তারা দুজনই চরফ্যাশন টিবি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। 

স্থানীয়রা জানান, ওই এলাকার জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে ধানক্ষেতে ইঁদুর নিধনের উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জিহাদ ও জুবায়েদ জাহাঙ্গীর আলমের ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close