সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
বিনামূল্যে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:২২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯:৩০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য সিরিজের প্রথম টেস্ট বিনামূল্যে দেখার সুযোগ নিশ্চিত করেছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, এ জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে।

তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এদিকে সাধারণ দর্শকদের জন্যও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাশ্রয়ী মূল্যের টিকিট ঘোষণা করেছে। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  বিনামূল্য   বাংলাদেশ   -আয়ারল্যান্ড   ম্যাচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close