সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা দেবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শহিদুজ্জামান শহিদ আলতাপোল গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহিদুজ্জামান গা ঢাকা দিয়ে ছিলেন। সোমবার তিনি নিজ এলাকায় ফেরেন। এশার নামাজের সময় তিনি বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন হরিহর নদীর ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা শহিদুজ্জামান সশরীরে এলাকা থেকে পালিয়ে গেলেও স্বৈরাচারী হাসিনাপন্থি হিসেবে ফেসবুকে সরব ছিলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেওয়ার পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যুবলীগ   গণপিটুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close