বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘সালমান শাহর মৃত্যুতে মূল দায়ভার আমাদের, সিনেমা জগতের মানুষের ওপর’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করছেন, তার অভিনয় জীবনের কাহিনী কেবল সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনে তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অতুলনীয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে গেলেও, ভক্তদের কাছে তার প্রতি অমলিন ভালোবাসা আজও অটুট রয়েছে।

সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক। তবে সম্প্রতি অভিনেতার মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। 

সালমানের মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তিনি এখনও সিনেমাপ্রেমীদের ভালোবাসায় সিক্ত। এই তারকার মৃত্যুর পর জন্ম গ্রহণ করা তরুণদের কাছেও তিনি সমান জনপ্রিয়। এবার সালমান শাহকে নিয়ে কথা বললেন জনপ্রিয় নায়ক শাকিল খান।

সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’–এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান। সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি। 

‘সালমান শাহর হত্যা মামলা কীভাবে দেখেন’— জবাবে বলেন, আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী। একজন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফ্রাস্ট্রেশনে পড়ে যান। সিনেমার মানুষেরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিলাম। আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে (সালমান শাহ) বয়কট করেছিল। দেশের বহু পরিচালক তাকে বয়কট করেছিলেন। শেষে আমি বলতে চাই, সত্যের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন বলে দেবে তার (সালমান শাহ) সঙ্গে কী হয়েছিল।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন সালমান শাহ। খুব দ্রুতই তিনি ঢালিউডের জনপ্রিয় হার্টথ্রব হিসেবে খ্যাতি লাভ করেন। তার স্নিগ্ধ উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ভক্তদের প্রতি আন্তরিক আবেগ তাকে সমৃদ্ধি এনে দেয়। মাত্র চার বছরের অভিনয় জীবনে তিনি ২৭টি সিনেমায় কাজ করেছেন এবং বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ   সিনেমা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close