সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে নিহত ১৩, আহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ পিএম

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি ধীরগতিতে চলা একটি গাড়িতে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ঘটে। এতে গাড়িটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং আশেপাশের ২২টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।


দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণের সময় গাড়িতে যাত্রী ছিলেন। বিস্ফোরণটির তীব্রতা ও ব্যস্ত সিগন্যালের কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে।


ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতটি ইউনিট পাঠানো হয়েছিল, রাত ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ঘটনার তদন্তে নেমেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ ও এনআইএ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।


বিস্ফোরণের প্রেক্ষিতে মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ সকালেই দিল্লি থেকে ৫০ কিমি দূরে ফরিদাবাদে ২৯শ’ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আগামীকাল বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


লালকেল্লা ১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত, এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  দিল্লির লালকেল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close