বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম

নাইজেরিয়ায় প্রতিদ্বন্দ্বী দুই জিহাদি গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৯ নভেম্বর) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। মতাদর্শগত বিভেদের কারণে তাদের মধ্যে এই রক্তক্ষয়ী লড়াই শুরু হয় বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী স্থানীয় মিলিশিয়া সদস্য বাবাকুরা কোলা বলেন, “আমাদের প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম যোদ্ধা এই সংঘর্ষে নিহত হয়েছে।”

অন্যদিকে বোকো হারামের এক সাবেক সদস্য, যিনি বর্তমানে সহিংসতা পরিহার করে জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, দাবি করেছেন সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি সদস্য নিহত হয়েছে এবং তাদের কিছু অস্ত্রও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, বোকো হারাম তাদের চার সদস্যকে হারিয়েছে।

নিজেকে ‘সাদিকু’ হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, “এটি দুই গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়েছে।”

নাইজেরিয়ার গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর ভাষায়, “এ ঘটনায় অন্তত ১৫০ জনের বেশি নিহত হয়েছে বলে ধারণা করছি। ২০১৬ সালে মতাদর্শগত বিভেদের পর থেকে দুই গোষ্ঠী লেক চাদ অঞ্চলে বারবার সংঘর্ষে জড়াচ্ছে।”

সূত্র: আল-আহরাম, এএফপি

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়া   জিহাদ   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close