বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলা সেই নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৬:৩০ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তার বক্তব্যে তিনবার ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নামের স্থলে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নোটিশে আরও বলা হয়, তার এ বক্তব্যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। ওই সভায় বক্তব্যের শুরুতেই মেহেদী হাসান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “সোমবার দুপুর ১টার দিকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদান করব।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শেখহাসিনা   জিয়াউররহমান   শোকজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close