বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে জলাশয় থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামের কাছে জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী জলাশয়ে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃতের পরিবার জানায়, রোববার রাত ৭টার দিকে মিলন বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে মরদেহ ভাসার খবর পেয়ে পরিবার সেখানে গিয়ে মিলনের মরদেহ শনাক্ত করে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তার মৃত্যু রহস্যজনক।

এদিকে, এলাকায় এই ঘটনাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   জলাশয়   যুবক   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close