বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ না করে তিন কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম
 আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করেই একযোগে তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিক্ষোভে অংশ নেয় “সাউথ চায়না ব্লিসিং টেক্সটাইল লিমিটেড”, “অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড” এবং “গোল্ডট্যাক্স গার্মেন্টস লিমিটেড” — এই তিনটি হংকং মালিকানাধীন প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত তিন মাসের বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ-১ এর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা সরে না গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শিল্প পুলিশ জানায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   বকেয়া বেতন   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close