বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন বিতর্কিত হলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৬:৩১ PM
খায়রুল কবির খোকন

খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, মনোনয়ন দেওয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি, নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।    
        
সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী-১ সদর আসনের পৌরসভার ১ নং ওয়ার্ডে নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রচারণার শুরুতে এসব কথা বলেন। 

এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর আজ থেকে সদর আসনের ভোটারদের ধারে ধারে যাবার কার্যক্রম শুরু করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জনগণ   কাঠগড়া   খায়রুল কবির খোকন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close