বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবজাতকদের এনআইসিইউতে ছড়াচ্ছে প্রাণঘাতী ছত্রাক ‘ক্যান্ডিডা অরিস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ছড়িয়ে পড়ছে ‘ক্যান্ডিডা অরিস’ নামের এক ধরনের সম্ভাব্য প্রাণঘাতী ছত্রাক।

সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর যৌথ গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটির অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। একাধিক অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রতি প্রতিরোধী হওয়ায় ২০১৯ সালে সিডিসি ছত্রাকটিকে ‘অতি জরুরি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হুমকি’ হিসেবে ঘোষণা করে।

২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার একটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি থাকা ৩৭৪টি নবজাতকের ওপর এই গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, ৩২ নবজাতক (৯ শতাংশ) ত্বকে ক্যান্ডিডা অরিস বহন করছিল। একজনের রক্তেও সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১৪ জন ভর্তি হওয়ার আগেই সংক্রমিত ছিল, আর ১৮ জন ভর্তি হওয়ার পর সংক্রমিত হয়। মোট সাতজন নবজাতকের মৃত্যু ঘটে, যার মধ্যে একজনের রক্তে সংক্রমণ প্রবেশ করেছিল। গবেষকেরা বলছেন, এসব তথ্য এনআইসিইউর ভেতরেই সংক্রমণ ঘটার ইঙ্গিত দেয়।

গবেষণার তথ্য অনুযায়ী, সংগৃহীত ছত্রাকের ৮২ শতাংশই ফ্লুকোনাজোল নামের সাধারণ অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রতি প্রতিরোধী। ফলে এই ওষুধে সংক্রমণ নিরাময়ের কার্যকারিতা হ্রাস পেতে পারে। অথচ ক্যান্ডিডা অরিসের বিরুদ্ধে ফ্লুকোনাজোলই সাধারণত প্রথম সারির চিকিৎসা।

আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী ও সংক্রামক রোগ বিভাগের এএমআর গবেষণা শাখার প্রধান ফাহমিদা চৌধুরী বলেছেন, ‘এই গবেষণা নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাচ্চাদের মধ্যে সুপারবাগ সংক্রমণের গুরুতর প্রমাণ দিয়েছে। প্রশাসনিক ও নীতিগতভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার গবেষণাটি অত্যন্ত প্রয়োজনীয় প্রথম ধাপ।’

গবেষণায় আরও দেখা গেছে, সংক্রমিত নবজাতকদের ৮১ শতাংশের জন্ম হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। গবেষকেরা বলছেন, সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া নবজাতক তুলনামূলকভাবে দীর্ঘ সময় হাসপাতালে থাকায় সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যান্ডিডা অরিস এমন এক ধরনের ছত্রাক, যা কোনো লক্ষণ ছাড়াই ত্বকে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে এই অবস্থান রক্তে প্রবেশ করে সংক্রমণ ঘটায়, যা মারাত্মক প্রাণঘাতী হতে পারে। গবেষণায় দেখা গেছে, অনুন্নত ও স্বল্পোন্নত দেশে এ সংক্রমণে আক্রান্ত রোগীদের মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ক্যান্ডিডা অরিস দ্রুত ‘সুপারবাগ’-এ রূপ নিচ্ছে—অর্থাৎ এটি একাধিক ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে উঠছে। এর ফলে ভবিষ্যতে এ সংক্রমণের চিকিৎসা আরও জটিল হয়ে পড়তে পারে।

গবেষকেরা পরামর্শ দিয়েছেন, হাসপাতালের যন্ত্রপাতি ও ব্যবহার্য সামগ্রী নিয়মিতভাবে ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখা, স্বাস্থ্যকর্মীদের হাত ধোয়ার অভ্যাস আরও জোরদার করা এবং এনআইসিইউতে ছত্রাক সংক্রমণের ওপর ধারাবাহিক নজরদারি চালিয়ে যাওয়া জরুরি। এতে আক্রান্ত নবজাতকদের দ্রুত শনাক্ত করে পৃথকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে তারা মনে করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ 







আরও সংবাদ   বিষয়:  নবজাতক   এনআইসিইউতে   প্রাণঘাতী ছত্রাক   ক্যান্ডিডা অরিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close