বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো ক্যাম্প ন্যুয়ে বুড়ো হাড়ের ভেলকি দেখলো ফুটবর বিশ্ব। রবার্ট লেভানদোস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে হারিয়ে লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরো শক্ত করল ফুটবল জায়ান্ট বার্সেলোনা। এই জয়ে ১২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ায় মাত্র তিনে।

গতকাল রবিবার (১০ নভেম্বর) রাতে ক্যাম্প ন্যুয়ে রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনে হান্সি ফ্লিকের শিষ্যরা। 

এর আগে, দিনের শুরুতে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করলে সুযোগ আসে বার্সার সামনে। সুযোগটা কাজে লাগাতে না ভুল করেননি লেভানদোস্কি-ইয়ামালরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ১০তম মিনিটে ভিএআরে নিশ্চিত হওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন লেভানদোস্কি। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। পরের মিনিটেই বোরহা ইগলেসিয়াসের দারুণ থ্রু পাস ধরে গোলরক্ষক শেজনিকে পরাস্ত করে সমতায় ফেরান সেল্টার সার্জিও ক্যারেইরা।

এরপর পোস্টে লেগে রাশফোর্ডের একাধিক শট ফিরলে হতাশ হন বার্সা সমর্থকরা। তবে ৩৭তম মিনিটে আবারও সেই রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানদোস্কি।

কিন্তু সেল্টাও হার মানার দল নয়। শক্তিশালী শর্টে আবারও সমতায় ফেরান ইগলেসিয়াস। ম্যাচে প্রতি আক্রমণ-প্রতি জবাবের লড়াই চলতেই থাকে। বিরতির ঠিক আগে লামিন ইয়ামালের তুলনামূলক দুর্বল শট সামলাতে ব্যর্থ হন সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাদু। বল গড়িয়ে জালে জড়িয়ে যায়, ৩-২ ব্যবধানে বিরতিতে যায় বার্সা।


দ্বিতীয়ার্ধে বার্সা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখলেও গোলের সুযোগ ছিল কম। অবশেষে ৭৩ মিনিটে আবারও র‌াশফোর্ডের বাড়ানো বল দারুণ নৈপুণ্যে ফ্লিক করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোস্কি। এতে ম্যাচে নিশ্চিত হয় বার্সার জয়।

সময়ের শেষ দিকে একক দৌড়ে এসে ইয়ামাল পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন। যোগ করা সময়ে ইয়াগো আসপাসকে বিপজ্জনক ট্যাকল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। ১০ জনের দল নিয়েও বাকি সময়ে খেলা নিয়ন্ত্রণে রেখেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বার্সা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  লেভানদোস্কি   হ্যাটট্রি   রিয়াল   বার্সা   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close