প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৪১ AM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
রোববার (৯ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’-তে গিয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র হস্তান্তর করেছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে