বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৬ বছর রাজপথে লড়েছি, জনগণের পাশে আছি: কাজী আলাউদ্দিন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম

বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুইয়ের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, জেলা যুবদলের যুগ্মসম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন,দল জরিপ করে দেখেছেআমি জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ। পাঁচ বছর ক্ষমতায় থেকেও ওয়ান ইলেভেনের সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি।গত ১৬ বছর আমি রাজপথে থেকে আন্দোলন করেছি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনে। 

তিনি আরো বলেন, গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।এই জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে আবার বানভাসি মানুষের কাছে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।”

পথসভায় ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরও সংবাদ   বিষয়:  কাজী আলাউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close