| শিরোনাম: |

ভারতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা এবং বিগ বস খ্যাত অভিনেতা নীল ভাটের বিচ্ছেদের গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি চার বছর পর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। তখন থেকেই তাদের সংসার ভাঙার গুঞ্জন ছড়ায়। সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন এবং শিগগিরই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের জুন মাসে তাদের সম্পর্ক নিয়ে খবর ছড়িয়ে পড়লে ঐশ্বরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি লিখেছিলেন, “আমি দীর্ঘদিন চুপ আছি দুর্বলতার কারণে নয়, শান্তি বজায় রাখার জন্য। কিন্তু কেউ কেউ আমার নাম ব্যবহার করে মিথ্যা গল্প বানাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের জনপ্রিয় রোমান্টিক নাটক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-তে ‘পত্রলেখা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া তিনি ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী হিসেবেও অংশ নিয়েছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ