মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে শরণখোলার সুবিধাবঞ্চিত শিশুরা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম
অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে শরণখোলার সুবিধাবঞ্চিত শিশুরা

অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে শরণখোলার সুবিধাবঞ্চিত শিশুরা

বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লিতে শিশুরা সাবলীলভাবে ইংরেজিতে অনর্গল কথা বলা শিখেছে। যে গ্রামে শিক্ষা ছিল বিলাসিতা, সেই গ্রামের শিশুরাই এখন হাসি ও আনন্দে বিনামূল্যে গ্রহণ করছে ইংরেজি শিক্ষা। আর এই ইংরেজি শিক্ষাকে উপকূলের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পৌঁছে দিয়েছে ব্যতিক্রমধর্মী এক শিক্ষা প্রকল্প 'ক্লাইমেট স্মার্ট এডুকেশন', যা বাস্তবায়ন করছে ক্যাপস ক্লাইমেট অ্যাডাপটেশন প্ল্যান সোসাইটি।

এই উদ্যোগের আওতায় এখন শরণখোলায় চলছে ৫৪টি কমিউনিটি লার্নিং সেন্টার। যেখানে মোট ৩৭৫ জন শিক্ষক উপকূলের প্রায় দুই হাজারেরও বেশি শিশুকে পড়াশোনা করানো হচ্ছে। ক্লাইমেট অ্যাডাপটেশন প্ল্যান সোসাইটি বা ক্যাপস এর পক্ষ থেকে জানায়, উপকূলীয় এলাকার প্রতি ৫০টি বাড়ি নিয়ে একটি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। এই সেন্টারগুলোতেই কমিউনিটি লার্নিং সেন্টার পরিচালনা করা হয়। সেন্টারগুলো মূল স্কুলের পরিপূরক শিক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানকার শিক্ষার্থীরা প্রত্যেকে কোনো না কোনো স্কুলে নিয়মিত পড়ালেখা করে। শুক্রবার ও শনিবারসহ স্কুলের আগে ও পরে এখানে পাঠদান করানো হয়।

খেলাধুলা, গান, ছড়া এবং কথোপকথনের মাধ্যমে শেখানো হয় ইংরেজি, গণিত ও পরিবেশ সচেতনতা। এখানে শিশুদের ইংরেজি শেখানো হয় আন্তর্জাতিক 'ইন্টারন্যাশনাল ফোনিক্স পদ্ধতিতে। যাতে তারা দ্রুত সঠিক উচ্চারণ ও বাক্যগঠন আয়ত্ত করতে পারে। পাশাপাশি শেখানো হচ্ছে 'মাইন্ড ম্যাথ', যা শিশুদের মানসিক বিকাশ ও মনোযোগ বাড়াতে সহায়তা করছে। এছাড়া হতদরিদ্র জেলে পরিবারের শিশুদের মধ্যে বিনামূল্যে পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

রাইসা জাহান (৮) নামের একজন শিক্ষার্থী জানায়, আগে ইংরেজি পড়তে ভয় লাগত। এখন স্যার খেলার ছলে মজার মাধ্যমে আমাদের ইংরেজি শেখান। আমি এখন নিজে ইংরেজি বই পড়তে পারি। ইংরেজিতে কথা বলতে পারি। আরেকজন শিক্ষার্থী সাব্বির শেখ (১০) বলে, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলতে আমার খুব ভালো লাগে।

রাইসা জাহানের মা হাসিনা বেগম বলেন, আগে আমাদের এলাকায় সন্তানরা পড়াশোনায় আগ্রহ দেখাত না। এখন ওরা আনন্দ নিয়ে ক্লাসে যায়, ইংরেজিতে কথা বলে। মেয়ের ইংরেজি বলা শুনে আমার খুব ভালো লাগে। অভিভাবক রফিকুল ইসলাম বলেন, এই সেন্টার না থাকলে আমাদের ছেলেমেয়েরা হয়তো পড়া ছেড়ে দিত। এখন ওরা আত্মবিশ্বাসী, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে।

কমিউনিটি শিক্ষক লায়লা পারভিন বলেন, আমাদের এখানে ছয় মাসের শিক্ষক প্রশিক্ষণ ছাড়া কেউ ক্লাস নেয় না। আমরা শিশুদের মনস্তত্ত্ব বুঝে পড়াই, তাই ক্লাসে সবাই আগ্রহ নিয়ে অংশ নেয়। আরেক শিক্ষক হুমায়ুন কবির বলেন, শিশুরা শুধু ইংরেজি শেখে না, তারা শেখে কীভাবে পরিবেশ রক্ষা করতে হয়, বর্জ্য কোথায় ফেলতে হয়, পানি অপচয় রোধ কীভাবে করতে হয়।

সেন্টারের প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান হাওলাদার বলেন, আমরা চার শ্রেণির শিশুদের নিয়ে কাজ করি। ঝরে পড়া শিশু, অনগ্রসর শিশু, শিশু শ্রমে যুক্ত আছে এমন শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। আমাদের লক্ষ্য, শেখার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা।

ক্যাপসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা চাই উপকূলের শিশুরা যেন শুধু জলবায়ুর প্রভাবই সহ্য না করে বরং অভিযোজনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে। ইংরেজি দক্ষতা ও মানসিক বিকাশের এই উদ্যোগ তারই অংশ।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শরণখোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close