সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বরগুনায় ৩ কোটি ৬৫ লাখ টাকার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম
বরগুনায় ৩ কোটি ৬৫ লাখ টাকার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার

বরগুনায় ৩ কোটি ৬৫ লাখ টাকার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার

বরগুনায় সড়ক মেরামত কাজে নাম্বারবিহীন উপকরণ ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের তদারকি না থাকায় নাম্বার বিহীন মালামাল দিয়েই কাজ করছে ঠিকাদারের লোকজন।

এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের অধীনে (gobm) মেরামত প্রকল্পের আওতায় পড়িরখাল খাল জিসি থেকে বাবুগঞ্জ জিসি পর্যন্ত অর্থাৎ ছোট বালিয়াতলী থেকে বিশ্বাস বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক মেরামত কাজে দরপত্রের প্রাক্কলন অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। দরপত্র আহ্বানে সড়ক মেরামতের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইথান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাদের খান। তবে প্রাথমিক তথ্যমতে জানা গেছে, ঠিকাদারের অনুকূলে কাজ করছেন দৈনিক যুগান্তরের পটুয়াখালীর উপকূলীয় প্রতিনিধি জলিল আহমেদ। 

সড়কে নিম্নমানের উপকরণের বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি সাহাবুদ্দিন বলেন, অল্পকিছু মালে সমস্যা হয়েছে। তিনি বলেন, হাতের পাঁচটা আঙুল সমান হয় না।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে সড়ক মেরামতের কাজ হচ্ছে এই অঞ্চলে। কর্তৃপক্ষের গাফিলতি আর ঠিকাদারের দুর্নীতি তাইতো নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে কাজ করছে। এভাবে কাজ করলে ছয় মাসের মধ্যেই রাস্তা পুনরায় খানাখন্দে পরিণত হবে।

বরগুনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী সাইফুল ইসলাম বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোনোভাবেই অনৈতিক সুবিধা নেয়ার সুযোগ নেই। ১০০% সঠিকভাবে কাজ করতে হবে। ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করছে, খবর পাওয়ার সাথে সাথে উপকরণ অপসারণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close