বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাদরাসার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন। সভা পরিচালনা করেন সহ-সুপার মাওলানা জহরুল হক।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক মাস্টার একরামুল হক, মাস্টার জাহেদুল ইসলাম, মাওলানা মো. হায়দার আলী, প্রাক্তন শিক্ষক রিদোয়ান, এবং মাস্টার নুর উদ্দীন, যিনি পরিষদের প্রস্তাবিত গঠনতন্ত্র পাঠ করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাখাওয়াত হোসেন, রফিক খান, মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন ও বিবি আমেনা প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী শতাধিক প্রাক্তন শিক্ষার্থী তাদের অতীত স্মৃতি ও মাদরাসার প্রতি আবেগঘন অনুভূতি ভাগাভাগি করেন। তারা জানান, সামাজিক, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন ছাত্রদের অবদানকে আরও সংগঠিত ও কার্যকর করতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।

আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে একটি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী সভায় কমিটি গঠনের কার্যক্রম চূড়ান্ত করার কথা জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   পরিষদ   সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close