প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক উপলক্ষ্যগুলোতে বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের প্রশ্নে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই ইনভল্ভ থাকি, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, তা হচ্ছে খেলাধুলা... এখানে অনেক দল-মত, অন্য পার্থক্যের মানুষ আছি। যে যে দলেরই হোক না কেন, এই খেলাধুলার উপলক্ষে যে আমরা এক হতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা।"
এ সময় উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।
স্বদেশ প্রতিদিন/ এমএস