সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
ফেসবুক পরিচয়ের বান্ধবীর ৩০ লাখ টাকার গহনা নিয়ে উধাও যুবক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৯:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক নারীর সঙ্গে দেখা করতে এসে তার ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়েছেন এক যুবক, এমন অভিযোগে মামলা হয়েছে যশোরে।

মামলাটি করেছেন শহরের পুরাতন কসবা এলাকার আসমা খাতুন। আসামি করা হয়েছে চট্টগ্রামের লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদকে (বর্তমানে ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাসরত)।

মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে গত ২০ জুলাই আসমা খাতুনের সঙ্গে কাছেদের পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ চলছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে কাছেদ যশোরে এসে তাদের ধর্মতলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। দুপুরে খাবারের পর আসমা পাশের রুমে গেলে সুযোগ বুঝে কাছেদ তার ব্যাগে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা-বালা, চেইন, নেকলেস, দুল ও ব্রেসলেটসহ মোট ৩০ লাখ টাকার অলংকার নিয়ে পালিয়ে যান।

এরপর থেকে কাছেদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   গহনা   যুবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close