বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা আবুল কালামকে অন্যায়ভাবে মামলা বিহীন গ্রেপ্তার ও মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ।

প্রধান অতিথির বক্তব্য নাজমুল ইসলাম বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে লাঞ্ছিত করার পিছনে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত থাকতে পারে।”

এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তির দাবি করে তিনি বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডের সদস্য সচিব আলহাজ আব্দুল খালেক মন্ডল, সদস্য এমদাদুল হক, গফরগাঁও থানা কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, আব্দুল খালেক আকন্দ, আব্দুর রহমান খান, আব্দুস সামাদ, হারুন অর রশিদ, মো. হেলাল উদ্দিন ঢালী, সাইফুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে, স্ত্রী, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মুক্তিযোদ্ধা   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close