দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে এক তৃতীয় লিঙ্গের মানুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এই লাশ উদ্ধার করা হয়েছে।
কোটগাঁও গ্রামের ধানক্ষেতে পড়ে থাকা লিঙ্গের মানুষটির নাম কামাল হোসেন পায়েল (৩৫), সে উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত- নুরু মিয়া।
কাহারোল থানা ওসি (তদন্ত) শ্যামল কুমার বর্মন জানান, শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় লোকজন উপজেলার ডাবোর ইউনিয়নের কোটগাঁও গ্রাম এলাকার একটি ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়, এরপর পুলিশ লাশ উদ্ধার করে এবং লাশের পরিচয় নিশ্চিত করে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হবে।