
ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো দলের নয়, এ প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছে সাংবাদিকদের জন্য। এখানে সাংবাদিকদের-ই আড্ডা হবে, সাংবাদিকরাই জমজমাট করে তুলবে বলে মন্তব্য করেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যতে ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার সাংবাদিকদের প্রয়োজনে যে কোনো সময় তাদের পাশে আছি।
ভোলার উন্নয়নে তিনি বলেন, ভোলার ৪ জন আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। এ ছাড়া আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক, সাইফুল ইসলাম নিরব তারাও এমপি হয়ে সংসদে যাবেন। আমরা তো সবাই ভোলার কথাই বলবো, ভোলার উন্নয়নের কথাই বলবো। আন্দালিব রহমান পার্থের সাথে আমার ভাল সম্পর্ক, তার বাবার সাথে ও ভাল সম্পর্ক ছিল। পার্থ ও আমার ভাইয়ের ছেলের মত তিনি ঢাকা থেকে এমপি হলেও জন্মস্থানের উন্নয়নের কথাও বলবেন সংসদে।
ভোলা-বরিশাল ব্রীজের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এ ব্রীজ হবেই ইনশাআল্লাহ।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলর রহমান বাচ্ছু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির আহমেদ হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, এডভোকেট সালাউদ্দিন হাওলাদার, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, আলতাজের রহমান কলেজ এর সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোজহারুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সহ সভাপতি মাকসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, এ্যাডভোকেট মোঃ ইউসুফ, এ্যাডভোকেট জাবেদ ইকবাল, এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট তোয়াহা, সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, আফজাল হোসেন, শিমুল চৌধুরী, কামরুল হাসান মুকুল, নেয়ামত উল্লাহ্, মনির সাজাল, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, কামরুল ইসলাম, নাসির লিটন, শিমুল চৌধুরী, শহীদ তালুকদার, হেলাল গোলদার, এইচ আর সুমন, একরাম উল্ল্হা, আরিফ হোসেন লিটন, জুয়েল শাহ, সিদ্দিকুল্লাহ, শাহারিয়া জিলন, লিটন শেখ, আরিয়ান আরিফ, আশিকুর রহমান শান্ত, ইশতিয়াক, মোঃ ইয়ামিন, সোহেল, নবাব, হাসনাইন, দাউদ ইব্রাহিম, টিপু সুলতান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস