প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে পরে সিঙ্গাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডী গ্রামের আব্দুস সামাদের ছেলে। আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।
বর্তমানে তাকে সিংগাইর থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস