বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ঢাকা ১১ আসন গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, আজ বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ঢাকা ১১ আসন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগের মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।


ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সংস্কার হলে যে সংবিধান হবে তা জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।”

বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “আপনারা দেখছেন আজকের বিএনপির জনপ্রিয়তা। বিএনপি এই দেশের গণমানুষের বিশ্বস্ত দল। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পেয়ে মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে।” 


ড. এম এ কাইয়ুম আরো বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এজন্য মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আবারো দেশের উন্নয়ন হবে। আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।


ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “মানুষ ধানের শীষের পক্ষেই ছিলো। বিএনপির মাধ্যমে বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) এলাকার মানুষ সকল নাগরিক সুবিধা পেয়েছে। তাই তারা গ্যাস-পানি-বিদুৎসহ তাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আবারো তাদের আস্থা, ভরসা এবং বিশ্বাসের দল বিএনপিকে সরকারে দেখতে চায়।”


বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে যখন ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আর সেই ঘোষণার পরপর মানুষ উল্লাসে মেতে উঠেছে। বিএনপি মাত্র নমিনেশন দিয়েছে তাই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছি, এবং ঢাকা ১১ আসনে কাইয়ুম ভাই নির্বাচিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ্।”

এছাড়াও তার সমর্থকরা বলেছেন, “ঢাকা ১১ আসন আমরা ড. এম এ কাইয়ুমের হাতেই নিরাপদ বোধ করি। তিনি এই এলাকার ছেলে এবং আমাদের সাবেক কাউন্সিলর। বিগত সময়ে তার হাতে এই আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আগামীতেও হবে বলে আমরা তার উপরই আস্থা রাখছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ড. এম এ কাইয়ুম   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close