বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম

পিরোজপুরের কাউখালীতে গ্রীন ফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে কাউখালীর অবসর ভবনের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. এস এম হক। বিশেষ অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম ও পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না।

সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন মিয়া, গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, প্রধান শিক্ষক রতন কুমার দাস, সাংবাদিক রিয়াদ মাহমুদ, প্রধান শিক্ষক কিরন চন্দ্র, ইউপি সদস্য মো. রুবেল হোসেন, নারীনেত্রী জাহানুর বেগম, শামীমা আক্তার ও রেশমা আক্তার।

প্রধান অতিথি ড. এস এম হক বলেন, “গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সামাজিক ও নৈতিক আন্দোলন। আমরা চাই প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক।”

সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। ব্যক্তি থেকে রাষ্ট্র- সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও গণমাধ্যমকে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, নারীনেত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   গ্রীনফোর্স   সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close