প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ২:২৫ PM

সংগৃহীত ছবি
আজ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের ভরিতে দাম:
২২ ক্যারেট: ২,০১,৭৭৬ টাকা
২১ ক্যারেট: ১,৯২,৫৯৬ টাকা
১৮ ক্যারেট: ১,৬৫,০৮১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৩৭,১৮০ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
রুপার দাম (পরিবর্তনহীন):
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
চলতি বছর স্বর্ণের দাম সমন্বয়: ৭৩ বার (বৃদ্ধি: ৫০ বার, হ্রাস: ২৩ বার), ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয়: ৬২ বার (বৃদ্ধি: ৩৫ বার, হ্রাস: ২৭ বার)
চলতি বছর রুপার দাম সমন্বয়: ৯ বার (বৃদ্ধি: ৬ বার, হ্রাস: ৩ বার), গত বছর রুপার দাম সমন্বয়: ৩ বার।