বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৫৭ AM

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান বাস্তবতায় অন্তত ১০ থেকে ২০ কোটি টাকা ছাড়া কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। অর্থ ছাড়া নির্বাচন করা এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।


আসিফ মাহমুদ বলেন, “গণতান্ত্রিক রূপান্তরের কথা আমরা বলি, কিন্তু বাস্তবে ৩০০ আসনের মধ্যে কয়জনের কাছে ২০ কোটি টাকা আছে? যাদের এই অর্থ নেই, তাদের পক্ষে নির্বাচন করা প্রায় অসম্ভব।”


তিনি আরও বলেন, বর্তমানে যাদের হাতে বিপুল অর্থ আছে, তারাই নির্বাচনে অংশ নিতে পারেন। কেউ যদি অন্যের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনে যান, তবে নির্বাচিত হওয়ার পর সেই অর্থদাতার স্বার্থই রক্ষা করতে হয়। অর্থাৎ, ধনী গোষ্ঠীর সহায়তা নেওয়ার পর তাদের প্রভাবমুক্ত থাকা সম্ভব হয় না।


তার বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি আদৌ এই কাঠামোর মধ্যে থেকে গণতান্ত্রিক নির্বাচন করতে পারব? মানুষ কি এখন টাকা ছাড়া ভোট দেয়? বর্তমান ব্যবস্থায় নির্বাচন কতটা বাস্তবসম্মত, সেটি ভাবার সময় এসেছে।”


আলোচনা সভায় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। গণঅভ্যুত্থানের মাধ্যমে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা ছাড়া নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলে তিনি মত দেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close