বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
যশোরে নকল সোনার গহনাসহ দুই প্রতারক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ AM

যশোরে নকল সোনার গহনা বন্ধক রাখতে এসে হাতেনাতে দুই প্রতারককে আটক করেছে দোকান মালিক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের জেলরোড বেলতলার রুমা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শফিকুল ও বেনাপোলের শামীম।

দোকানটির মালিক আলমগীর কবীর খোকন জানান, দুই ব্যক্তি তার দোকানে তিন জোড়া কানের দুল বন্ধক রাখতে আসেন। প্রথমে তা দেখতে আসল মনে হলেও পরে পরীক্ষা করে জানা যায়, উপরের স্তরে সোনার প্রলেপ দেওয়া হলেও ভেতরে গ্যালা বসানো ছিল। 

বিষয়টি জানার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা একেক সময় একেক তথ্য দিতে শুরু করেন। এমনকি তাদের বাড়ির ঠিকানাও মিলছিল না, যা স্থানীয়দের সন্দেহ আরও বাড়ায়। পরিস্থিতি বুঝে স্থানীয়রা দ্রুত তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। নকল সোনা বন্ধক রাখার চেষ্টা বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close