বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোর দিনমজুরকে কাইচি দিয়ে আঘাত, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ AM

পারিশ্রমিকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যশোরের মনিরামপুরে এক কিশোর দিনমজুরকে কাইচি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত  ৯টা ৩০ মিনিটের দিকে মনিরামপুর উপজেলার ছালামতপুর সরদারপাড়া মনি’র চায়ের দোকানের সামনে।

আহত দিনমজুর মনিরামপুর উপজেলার রোহিতার ছালামতপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে ইয়ানুর হোসেন (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুরের কাজের পারিশ্রমিকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে ইয়ানুর হোসেনের সাথে একই এলাকার নুরুন্নবীর ছেলে মিকাইল (১৯), এর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিকাইল মনি’র চায়ের দোকানে থাকা কাইচি (বড় কাঁচি) দিয়ে ইয়ানুরকে আক্রমণ করে। মিকাইলের আঘাতে ইয়ানুরের বুকের বামপাশে ও পিঠে রক্তাক্ত কাটা জখম হয়।

আহত অবস্থায় ইয়ানুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

বর্তমানে ইয়ানুর হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close