বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবজাগরণ ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা সামগ্রী বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়  স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. ফারহাত তাসনিম এবং মো. খালিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ড. গোলাম রাশেদ, কল্পণা ভৌমিক, সবুজ কুমার মহন্ত, ফাহিম রহমান, অলিউল ইসলাম ও মাহিন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুনায়েদ ও আতিফা সারমিলা। উদ্যোগটির কনভেনর ছিলেন তৌহিদুল জামান রিফাত।
‎শিক্ষা সামগ্রী হিসেবে শিশুদের হাতে খাতা, কলম, স্কেল এবং পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। এই উদ্যোগে স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করেন তাসনুবা রীতি ও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফুল ইসলাম।
‎নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন,  “আমাদের এই উদ্যোগের অন্যতম দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধতা সৃষ্টি করা, এবং তাদের মুখে একটি আনন্দের হাসি ফোটানো।”
‎উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ কেবল শিশুদের প্রাথমিক শিক্ষা আগ্রহকেই জাগ্রত করে না, বরং সমাজে ইতিবাচক মূল্যবোধ গঠনের পথ তৈরি করে।”
‎কনভেনর তৌহিদুল জামান রিফাত বলেন,  “এই আয়োজন আমাদের স্বেচ্ছাসেবকদের জন্যও একটি বাস্তব সামাজিক শিক্ষা — যেখানে আমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারি সহমর্মিতা কীভাবে সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে।”
‎উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নবজাগরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close