বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
গজারিয়ায় বিএনপি'র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

আজ শুক্রবার (৭ নভেম্বর)  বিকাল ৪টায় উপজেলার ইমামপুরের রসুলপুর ফেরিঘাট সংলগ্ন বিএনপি কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ -৩ আসন থেকে  ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল হাই এর জ্যেষ্ঠ ছেলে ইফতেখারুল আলম রিপন।

গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুহাম্মদ মুজিবর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান সফিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহম্মদ রতন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জসীম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাদল মেম্বার ও ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মেম্বার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। এর মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিএনপি   বিপ্লব ও সংহতি   দিবস   উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close