সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
শহীদ বিশালের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও সেলিম আহমেদ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত করেছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে তিনি উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরবর্তীতে ইউএনও শহীদ বিশালের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদের মা-বাবার প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।”

জিয়ারত ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, ইউপি সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বিশালের বাবা-মায়ের হাতে বিভিন্ন ফল ও উপহার সামগ্রী তুলে দেন ইউএনও সেলিম আহমেদ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শহীদ   বিশাল   কবর   সেলিমআহমেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close