প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৭:৪৩ PM

চিতলমারী থানা
বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবক পুরুষাঙ্গ হারিয়েছেন। শুক্রবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। এ ঘটনায় প্রতিবেশীরা লিটনের স্ত্রী হাসনার বিরুদ্ধে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে গৃহবধু হাসনা বেগম পালাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গেছে, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাড়িতে লিটন ও তার স্ত্রী হাসনা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ ওরফে লিঠু অন্য এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম পরকীয়ার বিষয়টি সহ্য করতে না পেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং দুই সন্তান ও ঘরের দামী মালামাল নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ওসি রোকেয়া খানম বলেন, ঘটনা সম্পর্কে আমি শুনেছি। তবে এ পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ