বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে ৫০ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন খুতবা শুরু হয়েছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দুটি বিকট শব্দ শোনার কথা জানান।

সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি নিশ্চিত করেছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। আহত ৫৪ জনের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। সুহেরি আরও জানান, আহতদের মধ্যে ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।

ঘটনাস্থলে মোতায়েন করা অ্যান্টি-বোম্ব স্কোয়াড মসজিদের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক খুঁজে পেয়েছে। পুলিশ প্রধান স্পষ্ট করেছেন যে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ স্কুল এলাকার চারপাশে কর্ডন টানিয়ে নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি, অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। মসজিদের ছবি পর্যবেক্ষণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়ায   জুমার নামাজ   মসজিদ   বিস্ফোরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close