সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
সৌদি আরবে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:২৭ পিএম

সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণে বাংলা‌দে‌শি‌দের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
 
বুধবার (৫ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন বলে  দূতাবাস অবহিত হয়েছে।

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হ‌চ্ছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   বাংলা‌দে‌শি‌   সভা-সমাবেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close