বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চা বা কফি কি সত্যিই মাথাব্যথা কমাতে সাহায্য করে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:১৯ পিএম

হঠাৎ করে তীব্র মাথাব্যথা আমাদের অনেকেরই পরিচিত সমস্যা। কেউ দ্রুত ব্যথানাশক ওষুধের দিকে ছুটে যান, আবার কেউ এক কাপ গরম চা বা কফির আশ্রয় নেন আশায়, এটি যেন অস্বস্তি দূর করবে। প্রথম চুমুকে প্রশান্তি মিললেও প্রশ্ন থেকেই যায় চা বা কফি কি সত্যিই মাথাব্যথা নিরাময় করে, নাকি এটি কেবল সাময়িক আরাম দেয়?

বিশেষজ্ঞদের মতে, ক্যাফেইন রক্তনালীকে সংকুচিত করে সাময়িকভাবে মাথাব্যথা উপশম করতে পারে। তবে নিয়মিত বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ উল্টো মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। কারণ, শরীর যখন ক্যাফেইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন এটি না পেলে ‘উইথড্রয়াল হেডেক’ দেখা দিতে পারে।

এছাড়া মাথাব্যথার কারণ যদি পানিশূন্যতা হয়, তবে চা বা কফি পরিস্থিতি আরও খারাপ করতে পারে, কারণ ক্যাফেইন নিজেই হালকা ডিহাইড্রেশন ঘটায়। ফলে শুরুতে সামান্য স্বস্তি মিললেও কিছুক্ষণের মধ্যেই ব্যথা ফিরে আসতে পারে।

তাহলে কী পান করবেন মাথাব্যথার সময়?

বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রচুর পানি পান করাই মাথাব্যথা প্রশমনের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। পাশাপাশি আদা চা, গ্রিন টি বা ফলের রসও ভালো বিকল্প হতে পারে। ডার্ক চকলেটের একটি ছোট টুকরোও কখনো কখনো উপকার দিতে পারে। তবে মাথাব্যথা যদি বারবার ফিরে আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ক্যাফেইন কতটা নিরাপদ?

গবেষণা অনুযায়ী, প্রতিদিন ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন অর্থাৎ প্রায় চার কাপ কফি বা আট কাপ চা বেশিরভাগ প্রাপ্তবয়স্কের জন্য নিরাপদ। তবে কেউ যদি অস্থিরতা, ঘুমের সমস্যা বা ঘন ঘন মাথাব্যথা অনুভব করেন, তাহলে ক্যাফেইন গ্রহণ কমানো উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ নিজের শরীরের সংকেত বুঝুন; কখনও কম পান করুন, কখনও বিরতি নিন তবেই ক্যাফেইনের উপকারটুকু উপভোগ করা সম্ভব।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চা   কফি   মাথা   ব্যথা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close