বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
বাউফলে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুবলীগ নেতা মামুনসহ গ্রেফতার ২
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ AM

পটুয়াখালীর বাউফলে অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি। 

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা ও প্রতিপক্ষ দমনে মারধর, ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, বাউফল থানা পুলিশের অফিসিয়াল আবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে আমাদের একটি টিম। গ্রেফতারকৃত আসামিদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, আটক দু’জনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাউফল   যুবলীগ   মামুন   গ্রেফতার ২   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close