প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৩ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘মার্জিন রুলস, ১৯৯৯’ বাতিল করে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’ জারি করেছে।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। নতুন বিধিমালা ৩০ অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদিত হয়েছে।
গেজেটে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ৩৩ অনুযায়ী বিএসইসি মার্জিন রুলস, ১৯৯৯ বাতিল করছে এবং নতুন বিধিমালার কার্যকারিতা শুরু হচ্ছে ‘মার্জিন রিপিল রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার তারিখ থেকে।
তবে গেজেটে স্পষ্ট উল্লেখ আছে যে, মার্জিন রুলস, ১৯৯৯-এর অধীনে ইতিমধ্যেই গৃহীত পদক্ষেপ, মামলা বা আইনি কার্যক্রম নতুন বিধিমালা কার্যকর হলেও বৈধ হিসেবে গণ্য হবে। নতুন বিধি কার্যকর হওয়ার পূর্বে শুরু হওয়া কোনো আইনি মামলা বা প্রসিকিউশনও পূর্ববর্তী বিধি অনুযায়ী নিষ্পত্তি করা যাবে।